Fiverr Tips Archives | Study Tech https://www.studytechbd.com/category/fiverr-tips/ Freelancing Training Center Thu, 06 Feb 2025 12:10:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.studytechbd.com/wp-content/uploads/2023/11/cropped-Studytech-Site-Icon-32x32.png Fiverr Tips Archives | Study Tech https://www.studytechbd.com/category/fiverr-tips/ 32 32 ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও র‍্যাংকিং টিপস – দ্রুত অর্ডার পেতে পড়ুন https://www.studytechbd.com/how-to-create-fiverr-gig/ https://www.studytechbd.com/how-to-create-fiverr-gig/#comments Mon, 03 Feb 2025 13:43:39 +0000 https://www.studytechbd.com/?p=9671 এই ব্লগ পোস্টে, আমরা ধাপে ধাপে শিখবো ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও র‍্যাংকিং কিভাবে দ্রুত করা যায়। পোস্টটি ধৈর্য ধরে পুরোটা পড়ুন। ফ্রিল্যান্সিং বর্তমানে তরুণদের জন্য এক বিশাল সম্ভাবনাময় কর্মক্ষেত্র। ঘরে বসেই অনলাইনে কাজ করে উপার্জন করা যায়, আর ফাইভার (Fiverr) হলো অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি যদি ফাইভারে কাজ শুরু করতে চান, তবে একটি […]

The post ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও র‍্যাংকিং টিপস – দ্রুত অর্ডার পেতে পড়ুন appeared first on Study Tech.

]]>
এই ব্লগ পোস্টে, আমরা ধাপে ধাপে শিখবো ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও র‍্যাংকিং কিভাবে দ্রুত করা যায়। পোস্টটি ধৈর্য ধরে পুরোটা পড়ুন।

ফ্রিল্যান্সিং বর্তমানে তরুণদের জন্য এক বিশাল সম্ভাবনাময় কর্মক্ষেত্র। ঘরে বসেই অনলাইনে কাজ করে উপার্জন করা যায়, আর ফাইভার (Fiverr) হলো অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি যদি ফাইভারে কাজ শুরু করতে চান, তবে একটি আকর্ষণীয় গিগ (Gig) তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আকর্ষণীয় এবং কার্যকর গিগ তৈরি করার মাধ্যমে, আপনি সহজেই ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবে। 

ফাইভার কি?

ফাইভার হলো বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে একটি, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের সেবা বিক্রি করতে পারে এবং ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় সেবা কিনতে পারে। এখানে ৫ ডলার থেকে শুরু সাভিস সেল করা।

গিগ র‍্যাংকিং কি?

গিগ র্যাংকিং হলো ফাইভার অ্যালগরিদমের একটি অংশ, যা নির্ধারণ করে যে আপনার গিগটি সার্চ রেজাল্টে কতটা উপরে দেখাবে। ভালো র্যাংকিং পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নির্দিষ্ট ফ্যাক্টর মেনে চলতে হবে।

একটি গিগ তৈরি করতে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয়

একটি গিগ তৈরি করার সময় আপনাকে অবশ্যই টাইটেল, ডেস্ক্রিপশন, ট্যাগ, ইমেজ, ভিডিও, এবং মূল্য নির্ধারণের দিকে বিশেষ নজর দিতে হবে। এই উপাদানগুলোই আপনার গিগকে ক্লায়েন্টদের কাছে আকর্ষণীয় করে তুলবে।

ফাইভার গিগ র্যাঙ্কিং এর রহস্য: কেন আপনার গিগ প্রথম পেজে আসছে না?

ফাইভারে গিগ তৈরি করলেই সফলতা আসে না! গুগলের মতো ফাইভারেরও নিজস্ব অ্যালগরিদম আছে, যা গিগের টাইটেল, ডেসক্রিপশন, কনভার্শন রেট, ক্লায়েন্ট রিভিউ এবং অ্যাক্টিভিটি লেভেল বিশ্লেষণ করে। আপনার প্রতিযোগীরা এই ফ্যাক্টরগুলো ম্যাক্সিমাইজ করে বলেই তাদের গিগ #১ র্যাঙ্কে আছে। নিচের গাইডে শিখুন কীভাবে আপনি তাদের চেয়ে ভালো করবেন!

ফাইভার গিগ তৈরি করার আগে এই ৩টি কাজ করুন

১. কম্পিটিটর এনালাইসিস (Competitor Research)

  • টুলস ব্যবহার করুন: Fiverr Search Bar এবং Fiverr Gig Analytics দিয়ে টার্গেটেড কীওয়ার্ড খুঁজুন (যেমন: “Logo Design”, “SEO Content Writing”)।
  • গোপনীয় টিপ: প্রতিযোগীদের গিগের Title, Description, FAQ, Pricing নোট করুন। দেখুন তারা কী কী এক্সট্রা সার্ভিস দিচ্ছে (যেমন: “24-hour delivery”, “Free Source File”)।

২. কীওয়ার্ড সিলেকশন (Long-Tail Keywords)

  • এক্সাম্পল: শুধু “Logo Design” নয়, বরং “Professional Minimalist Logo Design for Startups” মতো লং-টেল কীওয়ার্ড টার্গেট করুন।
  • টুলস: Google Keyword PlannerUbersuggest দিয়ে ভলিউম ও কম্পিটিশন চেক করুন।

৩. ইউনিক SELLING পয়েন্ট (USP) ঠিক করুন

  • প্রতিযোগীরা যা দেয় না: যেমন, “Free LinkedIn Banner with Logo Design” বা “100% Money-Back Guarantee”।

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও সম্পূর্ণ গাইডলাইন

নিচে ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ধাপে ধাপে বননা কয়রা হয়েছে। পুরাটা পড়লে আশাকরি উপকৃত হবেন। আপনার জন্য শুভকামনা।

ধাপ ১: গিগের ওভারভিউ সেটআপ

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি
Fiverr Gig Title

প্রথমেই, আপনাকে গিগের একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। ফাইভারে সাধারণত গিগের শিরোনাম ‘I will’ দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ: 

✅ I will design a professional logo for your business 

✅ I will create an SEO optimized WordPress website

এরপর আপনাকে গিগের জন্য উপযুক্ত বিভাগ (Category) ও উপবিভাগ (Sub-category) নির্বাচন করতে হবে। এরপর ‘Service Type’ এবং ‘Gig Metadata’ সঠিকভাবে সেট করুন। তারপর গিগের জন্য ৫টি প্রাসঙ্গিক ট্যাগ (Keywords) যোগ করুন, সঠিক ক্যাটাগরি নির্বাচন করলে আপনার গিগ সহজেই টার্গেটেড ক্লায়েন্টদের কাছে পৌঁছাবে।

টিপস ১:

  • শিরোনামে কীওয়ার্ড ব্যবহার করুন (যেমন: logo design, professional, brand identity)।  
  • অন্যের গিগ কপি করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। 

টিপস ২:

  • কীওয়ার্ড ব্যবহার করে SEO-friendly বিবরণ লিখুন।  
  • সহজ ও স্পষ্ট ভাষায় লিখুন, যাতে ক্লায়েন্টরা দ্রুত বুঝতে পারেন।

ধাপ ২: মূল্য নির্ধারণ (Pricing Plan)

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি
Fiverr Gig Price

ফাইভারে সাধারণত তিনটি প্যাকেজ সেট করার সুযোগ থাকে:

  • Basic: মৌলিক সেবা, সীমিত সেবা, কম দাম। 
  • Standard: উন্নত মানের সেবা, বেশি ফিচার, মাঝারি দাম।
  • Premium: প্রিমিয়াম সেবা, সম্পূর্ণ সেবা, উচ্চ দাম।
Fiverr Gig Package
Fiverr Gig Package

প্রতিটি প্যাকেজের জন্য স্পষ্টভাবে উল্লেখ করুন:  

– কী কী সেবা দেওয়া হবে।  

– কত দিন সময় লাগবে।  

– অতিরিক্ত সেবা (এক্সট্রা সার্ভিস) থাকলে তার বিস্তারিত। 

টিপসঃ

– প্রতিযোগীদের গিগ দেখে ধারণা নিন, কিন্তু কখনোই হুবহু কপি করবেন না।  

– মূল্য নির্ধারণের সময় আপনার দক্ষতা এবং মার্কেট ডিমান্ড বিবেচনা করুন।

ধাপ ৩: বিস্তারিত বিবরণ (Description & FAQ)

Fiverr Gig Description
Fiverr Gig Description

গিগের বিবরণ হলো ক্লায়েন্টদের কাছে আপনার সেবা উপস্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 

গিগের বিবরণ স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে।

  • আপনার সেবাটি কেন সেরা?
  • ক্লায়েন্ট কীভাবে উপকৃত হবে?
  • আপনি কীভাবে কাজ করবেন?
  • ক্লায়েন্টদের সাধারণ প্রশ্নের উত্তর (FAQ)?

এছাড়া, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) বিভাগে ক্লায়েন্টদের সাধারণ প্রশ্নগুলোর উত্তর যোগ করুন, যা তাদের সন্দেহ দূর করবে।

টিপসঃ

– কীওয়ার্ড ব্যবহার করে SEO-friendly বিবরণ লিখুন।  

– সহজ ও স্পষ্ট ভাষায় লিখুন, যাতে ক্লায়েন্টরা দ্রুত বুঝতে পারেন। 

ধাপ ৪: ক্লায়েন্টের তথ্য সংগ্রহ (Requirements)

Fiverr gig Requirements add
Fiverr gig Requirements

রিকোয়ারমেন্টস (Requirements) সেট আপ করুন। ক্লায়েন্টদের কাছ থেকে কী ধরনের তথ্য বা মেটিরিয়াল প্রয়োজন হবে, কোনো কাজ শুরু করার আগে ক্লায়েন্টের কাছ থেকে কী ধরনের তথ্য লাগবে, তা স্পষ্টভাবে উল্লেখ করুন। 

যেমনঃ

– লোগো ডিজাইনের জন্য ব্র্যান্ডের নাম, কালার স্কিম, ইত্যাদি।  

– ওয়েব ডিজাইনের জন্য ডোমেইন ও হোস্টিং তথ্য।  

টিপসঃ

– স্পষ্টভাবে উল্লেখ করুন কোন তথ্য ছাড়া কাজ শুরু করা সম্ভব নয়।  

– ক্লায়েন্টদের জন্য সহজ নির্দেশিকা তৈরি করুন। 

ধাপ ৫: গিগ ইমেজ এবং ভিডিও যোগ করা

fiverr Gig photo/image
Fiverr Gig photo/image

গিগের গ্যালারি হলো ক্লায়েন্টদের কাছে আপনার সেবা উপস্থাপনের ভিজ্যুয়াল মাধ্যম। এখানে আপনি একটি আকর্ষণীয় গিগ ইমেজ তৈরি করুন, যা পেশাদার এবং স্পষ্ট হবে। আপনি চাইলে ছোট ভিডিও সংযুক্ত করতে পারেন, যা গিগকে আরো আকর্ষণীয় করে তুলবে। ফাইভার গবেষণায় দেখা গেছে, ভিডিও যুক্ত গিগগুলোর বিক্রির হার ৪০% বেশি।

এখানে আপনি যোগ করতে পারেনঃ

– আপনার পূর্বের কাজের উদাহরণ (পোর্টফোলিও)।  

– গিগের মূল তথ্য সংবলিত ছবি।  

– একটি সংক্ষিপ্ত ভিডিও (যদি সম্ভব হয়)।  

টিপসঃ

– উচ্চ মানের ছবি ব্যবহার করুন।  

– ভিডিওতে আপনার সেবার সুবিধাগুলো সংক্ষেপে ব্যাখ্যা করুন। 

ধাপ ৬: গিগ পাবলিশ এবং মার্কেটিং

Fiverr gig Publish
Fiverr Gig Publish

সবকিছু ঠিক থাকলে গিগটি পাবলিশ করুন। গিগ পাবলিশ হওয়ার পর আপনি ফাইভারের প্রোফাইল থেকে গিগের পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন। কতজন ক্লায়েন্ট গিগটি দেখেছে, কতজন অর্ডার দিয়েছে, ক্লায়েন্টদের রিভিউ ও রেটিং।

 

Fiverr Gig Marketing
Fiverr Gig Marketing

টিপস:

  • গিগটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।  
  • ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক নিন এবং গিগটি আপডেট করুন।  

ধাপ ৭: ট্যাক্স ফর্ম ও অন্যান্য সেটিংস

Fiverr Non us settings select
Fiverr Non us settings select

গিগ পাবলিশ করার পর ফাইভার আপনার কাছ থেকে ট্যাক্স ফর্ম চাইতে পারে। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হন, তাহলে “Non-US” অপশনটি সিলেক্ট করুন। এতে করে আপনাকে কোনো অতিরিক্ত তথ্য দিতে হবে না।

গিগ র্যাঙ্কিং এর ৭টি সিক্রেট (Competitors চেয়ে এগিয়ে যান!)

ফাইভার অ্যালগরিদম বুঝুন:

ফ্যাক্টর: গিগের CTR (Click-Through Rate), অর্ডার কমপ্লিশন রেট, রেসপন্স টাইম (<1 hour)।

গিগ প্রমোট করুন:

  • Fiverr Promote ফিচার ব্যবহার করুন (কমিশন ২০%)।
  • LinkedIn, Facebook গ্রুপে শেয়ার করুন।

FAQ অপ্টিমাইজ করুন:

প্রতিযোগীদের FAQ কপি না করে ইউনিক প্রশ্ন যোগ করুন:
“How many revisions do I get?” → “Unlimited revisions until you’re 100% satisfied!”

অ্যাক্টিভিটি বুস্ট করুন:

প্রতিদিন ২-৩ বার Fiverr অ্যাপে লগ ইন করুন (ফাইভার অ্যাক্টিভ সেলারদের প্রাধান্য দেয়)।

ক্লায়েন্ট রিভিউ ম্যানেজ করুন:

অর্ডার শেষে বলুন: “If you’re happy with my service, a 5-star review would mean a lot!”

গিগ আপডেট করুন:

প্রতি ২ সপ্তাহে গিগের ডেসক্রিপশন বা ইমেজে ছোট পরিবর্তন করুন (অ্যালগরিদম নতুন কন্টেন্ট পছন্দ করে)।

অফ-ফাইভার মার্কেটিং:

আপনার গিগের লিংক Pinterest, YouTube ডেস্ক্রিপশন, বা Quora অ্যানসারে শেয়ার করুন।

কম্পিটিটরদের চেয়ে এগিয়ে যাওয়ার ৫টি টেকনিক

১/ ভিডিও ডেমো যোগ করুন:

গিগে একটি “Process Video” যোগ করুন (যেমন: লোগো ডিজাইনের টাইমল্যাপ্স ভিডিও)।

২/ ফ্রি বোনাস অফার করুন:

“Order within 24 hours and get a FREE Social Media Kit!”

৩/ কেস স্টাডি শেয়ার করুন:

ডেস্ক্রিপশনে লিখুন: “I helped 50+ startups increase their brand visibility – see reviews!”

৪/ লিমিটেড অফার ক্রিয়েট করুন:

“Only 5 spots left this week!” – FOMO (Fear of Missing Out) ব্যবহার করুন।

৫/ A/B টেস্টিং করুন:

দুটি ভিন্ন টাইটেল বা ইমেজ টেস্ট করুন। যেটি বেশি ক্লিক পায়, সেটি রাখুন।

গিগ র্যাঙ্কিং এর জন্য প্রো-লেভেল টিপস

ফাইভার সেলার প্লাস: প্রো অ্যাকাউন্ট আপগ্রেড করুন (Priority Support + Advanced Analytics)।

গিগ ট্যাগ অপ্টিমাইজেশন:

Fiverr Search Bar-এ লিখুন আপনার টার্গেট কীওয়ার্ড। অটো-সাজেস্টেড ট্যাগগুলো ব্যবহার করুন।

অর্ডার কমপ্লিশন রেট 100% রাখুন: কোনো অর্ডার ক্যানসেল করবেন না। প্রয়োজনে ক্লায়েন্টকে রিফান্ড দিন।

আপনার গিগ #১ পজিশনে আনতে এই চেকলিস্ট ফলো করুন

চেকলিস্ট টেবিল

কাজ কমপ্লিট?
SEO-Friendly টাইটেল ✅/❌
৩টি প্যাকেজ তৈরি ✅/❌
ভিডিও যোগ করা ✅/❌
প্রতিদিন অ্যাক্টিভ ✅/❌
FAQ অপ্টিমাইজড ✅/❌

ফাইভারে সফলতার মূলমন্ত্র

ফাইভারে গিগ র্যাঙ্কিং কোনো জাদু নয়! এটি নিয়মিত অপ্টিমাইজেশন, ক্লায়েন্ট স্যাটিসফেকশন, এবং মার্কেটিংয়ের কম্বিনেশন। আজই এই গাইড ফলো করে আপনার গিগ আপডেট করুন, এবং ৭ দিনের মধ্যে ফলাফল দেখুন!

উপসংহার

ফাইভারে গিগ তৈরি করা শুধু একটি প্রোফাইল তৈরি করার মতো নয়, এটি আপনার পেশাদারিত্ব এবং সৃজনশীলতার প্রতিফলন। সঠিকভাবে ফাইভারে গিগ তৈরির পদ্ধতি জানলে আপনি সহজেই ক্লায়েন্টদের আকর্ষণ করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে পারবেন। একটি ভালো গিগই হতে পারে আপনার ফাইভারে সফলতার মূল চাবিকাঠি। তাই আকর্ষণীয় টাইটেল, সঠিক মূল্য নির্ধারণ, এবং সুন্দরভাবে উপস্থাপিত গিগ ডিস্ক্রিপশন আপনাকে দ্রুত ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। নিয়মিত গিগ অপটিমাইজ করুন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হোন!

আপনার কি ফাইভার গিগ বানাতে হেল্প লাগবে? তাহলে আর দেরি না করে এখুনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে গিগ ডিস্ক্রিপশন, সঠিক টাইটেল, ট্যাগস, এবং ইমেজ বানাতে সাহায্য করব। যাতে আপনি দ্রুত ফাইভারে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে পারেন। যোগাযোগ করুনঃ 01756 766062 (WhatsApp)

এছাও আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের আপকামিং ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে পারেন। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 01756 766062 (WhatsApp), ফোন: 01756766062, 01827652103

কোর্স ডিটেলস জানতে ভিজিট করুন এই লিংক এবং আমাদের স্টুডেন্ট দের সাকসেস দেখতে ফেসবুক গ্রুপ ভিজিট করুনঃ স্টাডিটেক সাকসেস স্টোরি গ্রুপ অথবা স্টাডিটেক ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।

The post ফাইভারে গিগ তৈরির পদ্ধতি ও র‍্যাংকিং টিপস – দ্রুত অর্ডার পেতে পড়ুন appeared first on Study Tech.

]]>
https://www.studytechbd.com/how-to-create-fiverr-gig/feed/ 18
কীভাবে ফাইভারে সেল বাড়াবেন? https://www.studytechbd.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac/ https://www.studytechbd.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac/#comments Sat, 29 Aug 2020 21:14:19 +0000 https://www.studytechbd.com/2020/08/29/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac/ আপনার সার্ভিসগুলি অনলাইনে সেল এবং প্রচারের জন্য সেরা মার্কেটপ্লেসগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফাইভার। ফাইভারের মতো একটি সেরা সাইটে অনেক ভালো মানের সার্ভিসগুলির বেসিক প্যাকেজ $৫ দিয়ে শুরু। এখানে ২ মিলিয়নেরও বেশি চমৎকার সার্ভিস পাওয়া যায়।  যে সকল সেলাররা তাদের ইউনিক সার্ভিস গুলি একটি ভালো এবং সাশ্রয়ী  মূল্যে সেল করার মাধ্যমে আয় করতে চান তাদের জন্য […]

The post কীভাবে ফাইভারে সেল বাড়াবেন? appeared first on Study Tech.

]]>
আপনার সার্ভিসগুলি অনলাইনে সেল এবং প্রচারের জন্য সেরা মার্কেটপ্লেসগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফাইভার। ফাইভারের মতো একটি সেরা সাইটে অনেক ভালো মানের সার্ভিসগুলির বেসিক প্যাকেজ $৫ দিয়ে শুরু। এখানে ২ মিলিয়নেরও বেশি চমৎকার সার্ভিস পাওয়া যায়। 

যে সকল সেলাররা তাদের ইউনিক সার্ভিস গুলি একটি ভালো এবং সাশ্রয়ী  মূল্যে সেল করার মাধ্যমে আয় করতে চান তাদের জন্য ফাইভার একটি সেরা মার্কেটপ্লেস। একজন বায়ার এবং সেলার তাদের সার্ভিসগুলি সেল এবং কেনার জন্য বিভিন্ন ধরণের ক্যাটাগরি বেছে নিতে পারে। তবে একজন নতুন সেলারের ক্ষেত্রে তার সার্ভিসটি সেলের জন্য এটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলস্বরূপ, তার প্রথম সেল হতে অনেক সময় লেগে যায়। কেননা, বায়াররা সবসময়ই একজন হাই রেটিং এবং অভিজ্ঞ সেলারের সন্ধান করে থাকে। 

তবে ভালো সেল পাওয়ার জন্য অবশ্যই হতাশ হওয়াটা একজন বুদ্ধিমান সেলারের কাজ নয়। ধৈর্য ধরে শুধুমাত্র কিছু  কৌশল অবলম্বনের মাধ্যমে আপনি ফাইভারে একজন টপ সেলারের জায়গাটি করে নিতে পারেন। সুতরাং, চলুন শুরু করা যাক।

নির্দেশনাসমূহ

১)  ফাইভারে প্রোফাইল ইমেজ যুক্ত করুন: 

ফাইভার প্রোফাইলে ছবি যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সচরাচর অনেক বায়ার দেখা যায়, যারা কোনো সেলারদের প্রোফাইল ইমেজ না থাকলে তাদের কাছে থেকে গিগ কিনতে চায় না। সুতরাং, ফাইভারে একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল প্রোফাইল ফটো থাকা  আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। 

২) হাই রেটিং অর্জন নিশ্চিত করুন :

আপনার ফাইভারে আরো সেল বা অর্ডার পেতে আপনার গিগের জন্য হাই রেটিং অর্জন করার যথাসাধ্য চেষ্টা করুন। সেক্ষেত্রে  প্রথম অর্ডার পাওয়ার জন্য পজিটিভ ফিডব্যাক পেতে আপনি আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন। প্রথম সেলটি এমন ভাবে সম্পন্ন করুন যাতে বায়ার আপনাকে ১০০% পজিটিভ ফিডব্যাক দেয় এবং পরবর্তীতে আপনার গিগ অর্ডার করতে দ্বিতীয়বার না ভাবে।

৩) গিগ সার্ভিসিংয়ে আপনার দক্ষতা নিশ্চিত করুন:

 ফাইভারে আপনি যে সার্ভিসটি প্রদান করছে তার ওপর আপনার কতটুকু দক্ষতা রয়েছে আগে তা নিশ্চিত হয়ে নিন। এই কাজটি সার্ভিসিং এর ক্ষেত্রে উপযুক্ত ক্যাটাগরি বাছাই করা আপনার জন্য সহজ করে দেবে। 

যেমন, আপনি যদি একজন ভালো SEO এক্সপার্ট হয়ে থাকেন এবং গুগল সার্চ ইঞ্জিনে আপনার কোনো কীওয়ার্ড র‌্যাঙ্ক করার দক্ষতা থাকে , তবে আপনি আপনার গিগ সার্ভিসটি এসইও ক্যাটাগরিতে অফার করুন। অতএব,আপনি আপনার দক্ষতা নিশ্চিত করুন, আপনার গিগ আপনার অর্ডার পাওয়া নিশ্চিত করবে। এবং সেইসাথে আপনি কীভাবে ফাইভারে সেল বাড়াবেন তাও নিশ্চিত করবে।

৪) গিগ ডিস্ক্রিপশন দীর্ঘ করুন:

 আপনার গিগ ডিস্ক্রিপশনটি সংক্ষিপ্ত না করে তুলনামূলক দীর্ঘ করুন। এতে আপনার সার্ভিস সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যুক্ত করুন এবং FAQ যুক্ত করুন। 

৫) গিগে ভিডিও যুক্ত করুন: 

গিগে ভিডিও যুক্ত করার মাধ্যমে বায়ারদেরকে সহজেই আকৃষ্ট করা যায়। আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, সার্ভিসটিতে আপনার দক্ষতা কতটুকু এবং বায়ার আপনার কাছে থেকে কি আশা করতে পারে, এই তথ্যগুলি একটি ভিডিও তৈরী করার মাধ্যমে বায়ারদের কাছে তুলে ধরুন। যাতে বায়ার আপনার গিগ সম্পর্কিত ধারণা পেয়ে যায় এবং আপনার গিগটি অর্ডার করতে আগ্রহী হয়। 

৬)  গিগে বায়ার-ফ্রেন্ডলি কীওয়ার্ড যুক্ত করুন:

গিগে আরও বেশি  এক্সপোজার পেতে এমন কীওয়ার্ড বাছুন যেগুলো বায়াররা ফাইভার সার্চ বক্সে টাইপ করে থাকে। এক্ষেত্রে আপনার সার্ভিসের ন্যায় একই  ধরনের সার্ভিস অফার করছে সেইসব টপ সেলারদের গিগের কীওয়ার্ডগুলি কপি করতে পারেন। গিগ ডিস্ক্রিপশনে কীওয়ার্ড যুক্ত করুন। তবে অবশ্যই একই কীওয়ার্ড দুবারের বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

Fiverr সাকসেস

তাই, কীভাবে ফাইভারে সেল বাড়াবেন তা নির্ভর করবে আপনার সঠিক নির্দেশনা মেনে চলার উপর। সর্বোপরি, ফাইভারে সফল হতে হলে দক্ষতা এবং কৌশলের সাথে এগিয়ে যেতে হবে। ফাইভারে নতুন অবস্থায় খুব দ্রুত সেল পাওয়া যেমন সহজ ব্যাপার নয়, তেমনি নির্দিষ্ট কৌশল অবলম্বন করলে তা একেবারে কঠিনও নয়। শুধু একটুখানি ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন।

The post কীভাবে ফাইভারে সেল বাড়াবেন? appeared first on Study Tech.

]]>
https://www.studytechbd.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%ac/feed/ 2
ফাইভারে সেল বাড়াতে ৫ টি টপ কিলার টিপস https://www.studytechbd.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%aa/ https://www.studytechbd.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%aa/#respond Fri, 28 Aug 2020 21:12:07 +0000 https://www.studytechbd.com/2020/08/28/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%aa/ নতুন ফাইভার সেলারদের এটা একটা কমন প্রশ্ন যে, ” আমি কীভাবে ফাইভারে বেশি সেল পাবো।” বেশিরভাগ সেলারদের এই প্রশ্ন করতে দেখা যায়। আপনি যদি নতুন সেলার হোন বা অলরেডি সেল পাওয়া শুরু করেছেন, তবে তা আরও বাড়াতে চান তাহলে এই আর্টিকেলটি আপনাকে আপনার ফাইভারে ২০০% সেল বাড়ানোর জন্য সাহায্য করতে প্রস্তুত।  ফাইভারে সেল পাওয়ার বেশ […]

The post ফাইভারে সেল বাড়াতে ৫ টি টপ কিলার টিপস appeared first on Study Tech.

]]>
নতুন ফাইভার সেলারদের এটা একটা কমন প্রশ্ন যে, ” আমি কীভাবে ফাইভারে বেশি সেল পাবো।” বেশিরভাগ সেলারদের এই প্রশ্ন করতে দেখা যায়। আপনি যদি নতুন সেলার হোন বা অলরেডি সেল পাওয়া শুরু করেছেন, তবে তা আরও বাড়াতে চান তাহলে এই আর্টিকেলটি আপনাকে আপনার ফাইভারে ২০০% সেল বাড়ানোর জন্য সাহায্য করতে প্রস্তুত। 

ফাইভারে সেল পাওয়ার বেশ কয়েকটি উপায় রয়েছে। আর তাই ফাইভারে সেল বাড়ানোর উপায়সমূহ আলোচনা করার আগে সেল পাওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করাটা অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

আপনি গত দু’সপ্তাহ আগে নতুন ফাইভার অ্যাকাউন্ট তৈরী করেছেন, কিন্তু এখনো কোনো অর্ডার বা সেল পাননি। এর কারণ হতে পারে বায়ার আপনার গিগটিকে অর্ডার করার উপযুক্ত বলে মনে করে নি। সুতরাং, সেল পেতে হলে ফাইভারে আপনার বায়ার-ফ্রেন্ডলী গিগ থাকা প্রয়োজন। 

আর তাই ভালো মানের একটি গিগ তৈরী করতে আপনাকে হলে নিম্নোক্ত বিষয়গুলির দিকে নজর দিতে হবে।

প্রোফাইলে স্পষ্ট ও আকর্ষণীয় ছবি যুক্ত করুন :

এটা ১০০% সত্যি যে, আমরা যা দেখি তাতেই অনুপ্রাণিত হয়ে যাই। অনুরুপভাবে, বায়াররাও ডিফল্ট প্রোফাইল ব্যবহারকারীর চেয়ে একটি ভালো ও স্পষ্ট ছবি যুক্ত প্রোফাইল ব্যবহারকারী সেলারের থেকে গিগ অর্ডার করতে বেশি আগ্রহী থাকে। আর তাই, আপনার প্রোফাইলে ব্যবহার করা ছবিটি সুস্পষ্প এবং আকর্ষণীয় কি না তা নিশ্চিত করুন। 

এক্ষেত্রে আপনি গুগল থেকে বেশকিছু আকর্ষণীয় ছবি বাছাই করতে পারেন। তবে, কোনো সেলিব্রেটির ছবি ব্যবহার করা থেকে দূরে থাকুন। আপনি কি জানেন কাস্টমার কেয়ারের রিপ্রেজেনটিভরা সব সময় আকর্ষণীয়ভাবে কেন থাকে? অবশ্যই, কাস্টমারদের আকর্ষণর জন্য। যাতে করে তাদের ভালো সেল হয় এবং তারা আরও অধিক কাস্টমার লাভ করতে পারে। ফাইভারের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটি আকর্ষণীয় প্রোফাইল আপনার সেল বাড়িয়ে দিতে সক্ষম।

ভালো মানের গিগ শিরোনাম বাছাই করুন: 

গিগ শিরোনাম লেখার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন তা বেশি বড় না হয়ে যায়। গিগ শিরোনাম EYE-CATCHING হওয়া জরুরী। সুতরাং, শিরোনাম ছোট করার চেষ্টা করুন। 

গিগের ডিস্ক্রিপশন দীর্ঘ করুন: 

আপনি আপনার গিগে কি অফার করছেন, সার্ভিসিংএ আপনার দক্ষতা কতটা, কিভাবে আপনি বায়ারের ডেলিভারি সম্পন্ন করেন, বায়ার আপনার থেকে গিগ অর্ডার করার ক্ষেত্রে কতটা উপকৃত হতে পারে ইত্যাদি আপনার গিগ ডিস্ক্রিপশনে লিখুন। এবং চেষ্টা করবেন যেন আপনার গিগটি অবশ্যই বর্ণনামূলক হয়। একটি দীর্ঘ ডিস্ক্রিপশনযুক্ত গিগ ফাইভারে আপনার সেল বাড়িয়ে দিতে যথেষ্ট কার্যকর।

প্রথম সেল পাওয়ার পরও দেখা যায় যে পরবর্তী সেল পেতেও অনেক দেরী হয়। সেক্ষেত্রে আরো কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে ফাইভারে সেল বাড়ানো সম্ভব। নিচে ফাইভারে সেল বাড়াতে ৫ টি টপ কিলার টিপস সম্পর্কে আলোচনা করা হলো:

(১) ট্র্যাফিক বাড়ানোর চেষ্টা করুন:

ভালো সেল পাওয়ার জন্য ট্র্যাফিক প্রয়োজন। কিন্তু আপনার গিগের জন্য ট্র্যাফিক বাড়াবেন কি করে? এর দুটি সহজ উপায় রয়েছে।

প্রথমত, আপনার গিগ বা ফাইভার প্রোফাইলের জন্য একটি ওয়েবসাইট তৈরী করুন। ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে আপনি Blogger.com ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট তৈরীর পর আপনি ফেইসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে আপনার ওয়েবসাইটের URL শেয়ার করুন। ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করার পাশাপাশি আপনি আপনার গিগের একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরতে পারেন। ‍সেইসাথে, আপনার পূর্বের কাজের লিঙ্কগুলিও এড করুন। এটি আপনার গিগে তুলনামূলক ট্র্যাফিক বাড়িয়ে দেবে।

দ্বিতীয়ত, ক্লায়েন্ট আপনার কাছে আসার অপেক্ষা না করে আপনি নিজে ক্লায়েন্টের কাছে যান। উদাহরণস্বরূপ, আপনি WordPress Error ফিক্স করেন। সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করতে পারেন, “Help Fixing WordPress Error”। দেখতে পারবেন এমন অনেক বায়ার আছে যারা এই ধরনের সার্ভিস খুঁজছে। সুতরাং, অপেক্ষা না করে আপনি নিজে তাদেরকে নক করুন।

(২) আপনি নিজেই আপনার গিগ অর্ডার করুন:

বায়াররা সাধারণত পজিটিভ রিভিউ প্রাপ্ত গিগের সন্ধান করে থাকে। নতুন সেলারদের এটা থাকে না বলে তাদের অর্ডার পেতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনি আপনার ২-৩ টি ফাইভার প্রোফাইল তৈরী করুন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে, প্রত্যেকটি ফাইভার অ্যাকাউন্ট যেন আলাদা আলাদা সার্ভিসের হয়। তারপর আপনি আপনার নিজের গিগ নিজেই অর্ডার করুন এবং পজিটিভ রিভিউ দিন। এই কৌশল আপনার সেলকে দ্রুত বাড়িয়ে দেবে। 

(৩) গিগে বেশি ইমেজ আপলোড করুন:

আপনার গিগে কমপক্ষে তিনটি ইমেজ আপলোড করুন। আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, তার বর্ণনা গিগ ইমেজের মাধ্যমে তুলে ধরুন। যেন বায়াররা আপনার গিগ ডিস্ক্রিপশন পড়ার পূর্বে গিগ ইমেজ দেখেই আপনার সার্ভিস সম্পর্কে ধারনা লাভ করতে পারে। আপনার গিগ ইমেজ যত বেশি আকর্ষণীয় হবে, আপনার সেল পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে। 

(৪) গিগে ভিডিও আপলোড করুন:

আপনার গিগের জন্য একটি ভিডিও তৈরী করুন। যার মাধ্যমে আপনি আপনার সার্ভিসটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারেন। ভিডিওটিতে এমনভাবে আপনার সার্ভিসকে বর্ণনা করুন, যাতে বায়ার আপনার গিগটিকে অর্ডার করতে দেরী না করতে পারে। এই কৌশল বায়ারদের চোখে আপনার সার্ভিস সম্পর্কিত দক্ষতাকে প্রকাশ করে। 

(৫) সঠিক সার্ভিস প্রদান করুন:

সার্ভিস প্রদানের ক্ষেত্রে সঠিক মূল্যের গিগ প্যাকেজ নির্ধারন করুন। উদাহরণস্বরূপ, আপনার গিগের সার্ভিস প্যাকেজ হচ্ছে $10 । কিন্তু আপনি সঠিক মূল্য না জানার কারণে $5 এই আপনার সার্ভিসটি দিতে চাইলেন। এতে আপনার বায়ার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা, বায়ার এই ক্ষেত্রে আপনার কাজের অদক্ষতা বিচার করবে এবং আপনার কাছে অর্ডার করতে চাইবে না। তাই, আপনার গিগের সঠিক মূল্য নির্ধারণ করুন এবং সঠিক সার্ভিস প্রদান করুন। এটা ভালো সেল পাওয়ার অন্যতম অনন্য উপায়। 

সুতরাং, এখন আপনার পালা। ফাইভারে সেল পাওয়ার জন্য এবং ফাইভারে সেল বাড়াতে ৫ টি টপ কিলার টিপস মেনে চলুন। সঠিক কৌশল মেনে এগিয়ে যেতে পারলে নতুন সেলার হওয়ার পরও আপনার সেল পেতে কোনো বিলম্ব হবে না। 

The post ফাইভারে সেল বাড়াতে ৫ টি টপ কিলার টিপস appeared first on Study Tech.

]]>
https://www.studytechbd.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%aa/feed/ 0